ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের মামলার আসামি লেলিন গ্রেফতার

অনলাইন ডেস্কঃ রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার অন্যতম আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অপকর্মের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন লেলিন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।এ দিন সকালে চট্টগ্রামের মিরসরাই থেকে তাকে গ্রেফতার করে ডিবির মিরপুর জোনাল টিম।

পুলিশ জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা ১৯ নম্বর মামলার আসামি লেলিন। তার বিরুদ্ধে মিরপুরে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

গত ১ অক্টোবর রাড্ডার ঘটনায় বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।

প্রকাশের সময় : ০৫:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬