
অনলাইন ডেস্কঃ হবিগঞ্জ শহরের উমেদনগর পশ্চিম এলাকার মোল্লাবাড়ি ও খাঁবাড়ির লোকজনের মধ্যে টমটমে বসাকে কেন্দ্র করে দুই নারীর বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০-৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে হইজহাটির সৈয়দ আলী ও মোল্লাবাড়ির আফিল উদ্দিনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
আহতরা হলেন- আফজল আহমেদ (২৮), লকুজ মিয়া (৪৫), নিহাদ (২২), আফজল খাঁন (৪৫), কামাল খাঁন (৪৫), মতুর্জ আলী (৩০), সামসুল হক খান (৩০), সানি (২৪), মোবারক খাঁন ( ১৮), সুজন (৩০), ইমতিয়াজ খাঁন (২৩), সিফাজুল (৩০), সালেক খাঁন (৩৫), ইয়াসিন খাঁন (২৫), আব্দুল মন্নান (৫৫), তাইস (৩০), নাইম (২০), ইব্রাহীম খান (২৮), লাদেন খান(২৪), দৌলত খান (২৫), হাফিজুল খাঁন (৩৫), জাবেদ খান (৩০) তাজুল ইসলাম (৩৫), সোহান (১৮), সোহেল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, টমটমে বসাকে কেন্দ্র করে দুই এলাকার দুই নারীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক।
আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টাঙ্গাইল ভযেস ২৪ ডেস্ক: 























