ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

অনলাইন ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় চারজনকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, সোমবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি ডাবল কেবিন পিকআপ হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে গাড়িটি তল্লাশি করে পেছনের সিট কভারের নিচে বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক মো.সাইফুল ইসলামকে (৩১) আটক করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের ডবলমুরিং এলাকায়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

একই দিন রাত ৯টার দিকে উখিয়ার পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবনিয়া মাঝের কাঠি এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার থেকে তিনজনকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন তাঁরা। পরে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার কাটাখাল এলাকার রাসেল (২৩), এফডিএমএন ক্যাম্প-৪-এর বাসিন্দা খাইরুল আমিন (২৪) এবং একই এলাকার শাকিল (২২)। তাঁদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩৪ কার্টনে মোট ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুটি অভিযানে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূলয় ১৩ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

প্রকাশের সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬