ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ডেস্কটপের ফাইল গোছানোর দিন

তথ্য-প্রযুক্তি ডেস্কঃ প্রতি বছর অক্টোবরের তৃতীয় সোমবার পালিত হয় জাতীয় ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবস। এ দিবসের উদ্দেশ্য হলো কম্পিউটারের ডেস্কটপের অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে সবকিছু গুছিয়ে রাখার জন্য সবাইকে উৎসাহিত করা।

মনে আছে, নতুন কম্পিউটার কেনার পর সেটির ডেস্কটপ কতটা পরিষ্কার ও গোছানো ছিল? রিসাইকেল বিনে কোনো ফাইল ছিল না। কম্পিউটারে শুধু নির্মাতাপ্রতিষ্ঠানের দেওয়া ফাইলগুলোই ছিল। ছিল না কোনো ভাইরাস কিংবা ব্যক্তিগত তথ্য। কম্পিউটারও চলত দ্রুতগতিতে। আপনি তখন নতুন কিছু তৈরি, নকশা কিংবা প্রোগ্রামিং করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন।

পরিষ্কার ও গোছানো ডেস্কটপ কাজের ঝামেলা কমায়। কারণ সব ফাইল নির্দিষ্ট জায়গায় থাকলে সহজেই খুঁজে পাওয়া যায়। পুরোনো ফাইল আর্কাইভে সরিয়ে রাখুন অথবা সেগুলোর শর্টকাট তৈরি করুন। এতে কম্পিউটার দ্রুত কাজ করতে পারে এবং প্রয়োজনীয় ফাইলও সহজে খুঁজে পাবেন। পছন্দের অ্যাপগুলো স্টার্ট মেনুতে যুক্ত বা পিন করে রাখুন।

ছবিগুলোর নাম ঠিক করে সেগুলো পেনড্রাইভে সংরক্ষণ করুন। ই-মেইল থেকেও অপ্রয়োজনীয় বার্তা মুছে ফেলুন। অব্যবহৃত আইকন সরিয়ে দিন। স্মার্টফোনেও একই কাজ করতে পারেন। যেসব গেম আর খেলেন না, সেগুলো মুছে ফেলুন। কম্পিউটারে ভাইরাস প্রতিরোধী সফটওয়্যার হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত করুন এবং সফটওয়্যারটি চালিয়ে পরীক্ষা করুন।

যেভাবে পালন করবেন ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবস

ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবসের মূল লক্ষ্য হলো ডিজিটাল কর্মক্ষেত্র গুছিয়ে রাখা। তাই অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন এবং বাকি ফাইলগুলো আলাদা ফোল্ডারে সাজিয়ে রাখুন।

কীভাবে ডেস্কটপ গোছানো রাখেন, সে বিষয়ে নিজের পরামর্শ অন্যদের সঙ্গে ভাগ করে নিন

  • প্রযুক্তি ব্যবহারে দক্ষ হলে অন্যদেরও সাহায্য করতে পারেন। যেমন, আপনার পরিবারের কোনো সদস্য যদি কম্পিউটার ধীরগতিতে চলার অভিযোগ করেন, তাহলে তাকে সাহায্য করুন। কীভাবে কম্পিউটার সচল ও দ্রুত রাখা যায়, তা শিখিয়ে দিন।
  • সামাজিক যোগাযোগমাধ্যমে দিবসটি উপলক্ষে নিজের অভিজ্ঞতা ও পরামর্শ জানাতে ব্যবহার করুন
  • #CleanYourVirtualDesktopDay হ্যাশট্যাগ।ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবস মূলত কানাডার অন্টারিও প্রদেশের ব্র্যান্টফোর্ডে অবস্থিত পারসোনাল কম্পিউটার জাদুঘর প্রচলন করে। প্রযুক্তির উদযাপন, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং কম্পিউটারকে সচল ও কার্যকর রাখার বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে দিবসটি চালু করা হয়।

    সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার

আজ ডেস্কটপের ফাইল গোছানোর দিন

প্রকাশের সময় : ০৫:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬