ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শত্রুর অনিষ্ট থেকে বাঁচার দোয়া

ইসলামিক ডেস্কঃ শত্রুর শত্রুতা, হিংসা, ষড়যন্ত্র এবং অপ্রত্যাশিত বিপদ-আপদ মানবজীবনের স্বাভাবিক শান্তির আবহকে ব্যাহত করে। ইসলামে যে কোনো ভয়, সংকট ও শত্রুতার বিপরীতে আল্লাহর ওপর ভরসা রাখা এবং মাসনুন দোয়ার মাধ্যমে তাঁর সুরক্ষাবলয়ে আশ্রয় নেওয়ার দিকনির্দেশনা রয়েছে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মতকে এমন একটি সার্বিক সুরক্ষার দোয়া শিখিয়েছেন, যা নিয়মিত পাঠ করলে কঠিন বালা-মুসিবত, অশান্তি ও দুর্ভাগ্যের পাশাপাশি শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়।

শত্রুর অনিষ্ট থেকে বাঁচার দোয়া:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন জাহদিল বালাই, ওয়া দারকিশ শাকাই, ওয়া সুইল কদাই, ওয়া শামাতাতিল আ’দা।

বাংলা অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে কঠিন বালা-মুসিবত, দুর্ভাগ্যে নিপতিত হওয়া, তকদিরের মন্দ পরিণতি এবং শত্রুর আনন্দ-শত্রুতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সহিহ বুখারি: ৬৩৪৭)

শত্রুর অনিষ্ট থেকে বাঁচার দোয়া

প্রকাশের সময় : ০৫:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬