ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার মণ্ডপের ভিড়ে নিরাপদ থাকতে যেসব সতর্কতা জরুরি

লাইফস্টাইল ডেস্কঃ দুর্গাপূজার আনন্দে মেতে ওঠেন সব বয়সী মানুষ। নতুন পোশাক পরে মণ্ডপে মণ্ডপে ঘোরা, প্রতিমা দেখা আর পরিবারের সঙ্গে সময় কাটানো-সব মিলিয়ে উৎসবের আমেজ থাকে চারদিকে। তবে পূজার সময় জনপ্রিয় মণ্ডপগুলোতে উপচে পড়া ভিড় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

ভিড়ের চাপে দমবন্ধ পরিবেশ, ধাক্কাধাক্কি কিংবা শিশুদের হারিয়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজন বাড়তি সতর্কতা। জেনে নিন, দুর্গাপূজার ভিড়ে নিরাপদ থাকতে কী কী বিষয় খেয়াল রাখবেন।

ভিড়ের পরিস্থিতি বুঝে চলুন

মণ্ডপে প্রবেশের আগে ভিড়ের ঘনত্ব ও মানুষের চলাচলের গতি খেয়াল করুন। ধাক্কাধাক্কি বাড়তে থাকলে, শ্বাস নিতে কষ্ট হলে কিংবা মানুষের চাপ ক্রমেই বেড়ে গেলে ভিড়ের মধ্যে প্রবেশ করবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মনে হলে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করুন। প্রতিমা দেখার চেয়ে নিজের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিন।

ব্যারিকেড ও দেয়ালের কাছ থেকে দূরে থাকুন

ভিড়ের মধ্যে লোহার ব্যারিকেড, দেয়াল, ফেন্সিং, কাচের গেট কিংবা অন্য কোনো শক্ত কাঠামোর পাশে আটকে পড়া বিপজ্জনক। মানুষের অতিরিক্ত চাপে এসব কাঠামোর সঙ্গে শরীর চেপে গিয়ে গুরুতর আঘাত লাগতে পারে। তাই সম্ভব হলে এমন জায়গা এড়িয়ে চলুন এবং বের হওয়ার পথ সম্পর্কে আগে থেকেই ধারণা রাখুন। বৈদ্যুতিক ট্রান্সফরমার ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম থেকেও দূরে থাকুন।

প্রকাশের সময় : ০৫:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬