ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল ১২ অভিবাসনপ্রত্যাশীর

আন্তর্জাতিক ডেস্কঃ এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার সময় নৌকাডুবি ও পুলিশের জাহাজের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি শিশু ও চারজন নারী রয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গ্রিসের কোস্টগার্ড জানায়, লেসবস দ্বীপের কাছে একটি নৌকার সঙ্গে পুলিশের টহল জাহাজের সংঘর্ষ হয়। এতে ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একটি শিশু ও চারজন নারী রয়েছেন।

এদিকে সামোস দ্বীপের কাছে আরেকটি ছোট নৌকা ডুবে যায়। এতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

দুটি ঘটনায় মোট ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে নৌকাগুলোতে মোট কতজন ছিলেন এবং কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ। সূত্র: ইউরো নিউজ

প্রকাশের সময় : ০২:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬