ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে উঠতে বাংলাদেশকে যে সমীকরণ মেলাতে হবে

স্পোর্টস ডেস্কঃ আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণের মুখে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হারের পর ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে শুধু জয় পেলেই হবে না, রান রেটেও এগিয়ে থাকতে হবে টাইগারদের।

নির্দিষ্ট ব্যবধানে জিততে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে।পয়েন্ট টেবিলে এক ম্যাচে এক জয়ে ৩.১৬০ রান রেট নিয়ে শীর্ষে রয়েছে আফগানিস্তান।

দুই ম্যাচে একটি করে জয় ও হারে জিম্বাবুয়ের রান রেট ০.৫৯০। অন্যদিকে, এক ম্যাচ খেলে হারের স্বাদ পাওয়া বাংলাদেশের রান রেট ১.৯৮০।ফলে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি জিম্বাবুয়েকে রান রেটে পেছনে ফেলার চ্যালেঞ্জও থাকছে বাংলাদেশের সামনে।
সমীকরণ অনুযায়ী, আগে ব্যাটিং করলে আফগানিস্তানকে অন্তত ৪১ রানের ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে।আর রান তাড়া করতে নামলে লক্ষ্য ও ম্যাচ শেষ করার সময়ের ওপর নির্ভর করবে ফাইনালে ওঠার সম্ভাবনা।
আফগানিস্তান ৩০১ রানের লক্ষ্য দিলে বাংলাদেশকে সেটি টপকাতে হবে ৪২.২ ওভারের মধ্যে। ২৫১ রানের লক্ষ্য পেলে জিততে হবে ৪১.৩ ওভারের মধ্যে। লক্ষ্য যদি হয় ১০১ রান, সে ক্ষেত্রে ৩৭.২ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে টাইগারদের।অর্থাৎ, আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই ফাইনাল নিশ্চিত হবে না বাংলাদেশের। রান রেটের হিসাব মেলাতে নির্ধারিত ব্যবধান কিংবা ওভারের মধ্যেই জিততে হবে। তা না হলে ফাইনালে জায়গা করে নেবে জিম্বাবুয়ে, টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে।

প্রকাশের সময় : ০৪:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬