ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবার আসব বাংলাদেশে: ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্কঃ মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় প্রায় ২ ঘণ্টার যাত্রাবিরতি। সেই সময়টা কাজে লাগিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফুটবল নিয়ে আলোচনা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ আরও তিন সহসভাপতি।

বাফুফে কর্তাদের সঙ্গে বৈঠকের মধ্যেই বাংলাদেশের ফুটবলের বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ইনফান্তিনো। যাওয়ার আগে ২ মিনিটের ভিডিও বার্তায় বাংলাদেশের ফুটবলের অগ্রগতির বিষয়গুলো তুলে ধরেছেন তিনি।

শিগগিরই বাংলাদেশে আসবেন বলে ঘোষণা দিয়েছেন ইনফান্তিনো, ‘বাফুফে সভাপতির সঙ্গে সংক্ষিপ্ত কথা হয়েছে। বাংলাদেশের ফুটবল নিয়ে কিছু সুন্দর প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রেনিং সেন্টার, একাডেমি এবং বাংলাদেশের ফুটবল সমর্থকদের নিয়ে পরিকল্পনা। বাংলাদেশ যে ফুটবলপ্রেমীদের একটি দেশ, তা বলতেই হবে। শিগগিরই আমি বাংলাদেশে আসব। এ দেশের ফুটবলের উন্নয়নে কিছু করার চেষ্টা করব।’

ফিফা সভাপতির সঙ্গে আলোচনায় উঠে এসেছে ফিফার ভবিষ্যৎ সহযোগিতা, ইউরোপীয় দেশগুলোর বিপক্ষে খেলা, আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন, অব্যবহৃত ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থ এবং দেশের স্টেডিয়াম অবকাঠামোর উন্নয়ন।

তাবিথের আশা, চলমান প্রকল্পগুলোর কাজ শুরু হলে বাংলাদেশ সফরে আসবেন ফিফা সভাপতি, ‘আমরা মূলত আলোচনা করেছি, ভবিষ্যতে ফিফার সঙ্গে বাংলাদেশ আরও কীভাবে কাজ করতে পারে।

ফিফা প্রেসিডেন্ট জানতে চেয়েছেন, আসিয়ান কাপে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল এবং এ ধরনের আরও টুর্নামেন্ট আয়োজন করা হলে বাংলাদেশ অংশ নেবে কিনা।’

ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় বরাদ্দ অর্থের যে অংশ এখনও ব্যয় করা হয়নি, তা নিয়েও ইনফান্তিনোর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তাবিথ।

জনপ্রিয় সংবাদ

আবার আসব বাংলাদেশে: ফিফা সভাপতি

প্রকাশের সময় : ০৪:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬